বিজ্ঞাপন
সোমবার (১৪ই সেপ্টেম্বর) দুপুর ১টায় শিবচর উপজেলার পদ্মা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ১০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ২৭টি অসহায় পরিবারের প্রত্যেককে ২ বান করে নির্মান উপকরন হিসেবে ঢেউটিন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
সহায়তা হিসেবে হুইলচেয়ার ও ঢেউটিন পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। অনেকের কাছে একটি হুইলচেয়ার যেমন চলাচলের নতুন সুযোগ, তেমনি অসহায় পরিবারগুলোর কাছে ঢেউটিনের এই সহায়তা নিরাপদ আশ্রয়ের স্বপ্ন পূরণের একটি বড় অবলম্বন।
এরকম একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। তিনি এরকম কাজ চলমান রাখতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরকে অনুরোধক্রমে নির্দেশ প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...