Logo Logo

কোটালীপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামসহ মো. নাছির শেখ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৪ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার পলোটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে পলোটানা এলাকা থেকে মো. নাছির শেখকে ৫ গ্রাম অবৈধ গাঁজা ও মাদক সেবনের প্রয়োজনীয় সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। তিনি কোটালীপাড়া উপজেলার দীঘলিয়া বাহোরাবাড়ি গ্রামের মৃত আমজেদ শেখের ছেলে।

পরে আটক ব্যক্তিকে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...