Logo Logo

স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে, ‘কিছুই জানে না সরকার’ : মীর শাহে আলম


Splash Image

ছবি : সংগৃহিত

নির্বাচন কমিশন (ইসি) নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানালেও এ বিষয়ে সরকারকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি- নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কয়েক ধাপের তারিখ ঘোষণা করেছে। এ ব্যাপারে সরকার কিছু জানে না, সকারের সাথে কোনো পত্র যোগাযোগ বা অন্যকোনো মাধ্যমে আলোচনা হয়নি।’

তিনি জানান, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা করার পর নির্বাচনের তারিখ ও বাজেট ঘোষণা করা হয়।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...