Logo Logo

চাটখিলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিলে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় চাটখিল পূর্ব বাজারে এই সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়।

চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌরসভা এবং সকল ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...