Logo Logo

জামায়াত পাগলামী বন্ধ না করলে জনরোষের মুখে পড়বে- আনিসুর রহমান তালুকদার খোকন


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে।


বিজ্ঞাপন


জামায়াতের সরকারের বিরুদ্ধের এই পাগলামী বন্ধ না করলে আগামীতে জনরোষের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা লঞ্জঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন প্রতিরোধ ২০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন, ঠাকুরগাঁওয়ের ‍সুষ্ঠু নির্বাচনের পরেও তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই দেশের জনগণ বিএনপিকে ভালোবেসে ভোট প্রদান করেছেন।

এসময় তিনি আরো বলেন, ‘ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাদারীপুরের বিভিন্ন নদ-নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে আড়িয়াল খা নদের ভাঙন প্রতিরোধে ১১ কিলোমিটার নদী রক্ষার উদ্যোগ এই সরকার গ্রহণ করেছে। আগামীতে তা আরো অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপিতি ফজলুল হক বেপারী, মাদারীপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজ, মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শুভ সরকার ও প্রকৌশলী তানভীর আহমেদসহ অন্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...