Logo Logo

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নতুন কমিটি গঠন


Splash Image

সভাপতি জোবাইদুল ইসলাম (জুবায়ের) ও সাধারণ সম্পাদক মোঃ শোয়েব মুন্সি।

বরিশালের বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বরিশাল অঞ্চল ও জেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বরিশাল অঞ্চল শাখার সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গাজী জালাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইদুজ্জামান।

সভায় বাকেরগঞ্জ উপজেলার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা শাখার নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এ বিষয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সকল সদস্যের স্বাক্ষরসংবলিত রেজুলেশনও করা হয়।

নবগঠিত কমিটিতে মো. জোবায়দুল ইসলাম (জুবায়ের) সভাপতি এবং মো. শোয়েব মুন্সী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি বাকেরগঞ্জ উপজেলার ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...