Logo Logo

শেরপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচি নিয়ে প্রচারণা সভা অনুষ্ঠিত


Splash Image

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অবহিত করতে বগুড়ার শেরপুরে উদ্বুদ্ধকরণ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অগ্রণী ব্যাংক পিএলসি’র মির্জাপুর শাখার উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সার্বিক সহযোগিতায় শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অগ্রণী ব্যাংক পিএলসি’র মির্জাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাজেদুল ইসলাম।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার কৃষি ঋণ বিভাগের যুগ্ম পরিচালক আলতাফ হোসেন, শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি আকরাম হোসাইন এবং মেসার্স আলিম বয়লার অ্যান্ড রাইচ মিলের স্বত্বাধিকারী আব্দুল আলিম। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উত্তরবঙ্গের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের অর্থায়ন, কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃষিনির্ভর উত্তরাঞ্চলে শিল্প ও ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত পুনঃঅর্থায়ন তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ তহবিলের সুযোগ-সুবিধা সম্পর্কে কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি সহজে ঋণপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানো সম্ভব হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি উত্তরবঙ্গের বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

সভায় উপস্থিত উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তহবিলের আওতায় অর্থায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...