Logo Logo

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্য সচিবের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্র গণমঞ্চের শাখা সদস্য সচিব কমরেড নাফিস আহমেদ শাওনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দলীয়করণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে নাফিস আহমেদ শাওন সোচ্চার ছিলেন। পাশাপাশি তিনি উপাচার্যবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে অবস্থান করায় তাকে চিহ্নিত করা হয়েছিল বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

সংগঠনটির দাবি, এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) নাফিস আহমেদ শাওনের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার একটি হাত ভেঙে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

তবে হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদক- শাকিল আহমেদ, গোবিপ্রবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...