বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা এবং মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত, লেবেল ছাড়া খাদ্যপণ্য বাজারজাত এবং বিএসটিআই মান সনদ ছাড়া ব্যবসা পরিচালনার সুনির্দিষ্ট প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে আইন অনুযায়ী পাঁচটি মামলা দায়েরের মাধ্যমে উল্লেখিত ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী সাত দিনের মধ্যে সকল ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং নিয়ম মেনে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ জাতীয় তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...