বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তুলারামপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এলাকাবাসীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিহাবুর রহমান শিহাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।
সভায় উপস্থিত ছিলেন নড়াইল সদর সার্কেলের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন গাজী।
এছাড়া তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউসুফ আলী মোল্যা, স্থানীয় জনপ্রতিনিধি হাফিজুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার বলেন, মাদকের ভয়াবহতা সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। বিশেষ করে ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, মাদক নির্মূলে মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক কারবারিরা গ্রেপ্তার হলেও আইনের বিভিন্ন প্রক্রিয়ার কারণে অনেকেই দ্রুত জামিনে বেরিয়ে আসছে।
মাদক, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...