বিজ্ঞাপন
জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা প্রশাসন স্কুল ও কলেজ মাঠে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা শিক্ষা অফিসার খোঃ রূহুল আমীন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, "নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক অবসাদ দূর করে। মাঠের চর্চা শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, আন্তরিকতা ও সুদৃঢ় ঐক্য গড়ে তোলে। এটি মানুষকে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে, তেমনি বাস্তব কর্মজীবনেও পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।"
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় ক্রীড়ামোদী সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...