বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
খামারকান্দি ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম আদালত জেলা ম্যানেজার আহসান হাবীব নয়ন এবং উপজেলা সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান।
সভায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, দ্রুত ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তি এবং জনগণের হয়রানি কমাতে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কার্যক্রমে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...