বিজ্ঞাপন
কুকুরের কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়া মারাত্মক জলাতঙ্ক রোগের ঝুঁকি হ্রাস করতে পুরো পৌর এলাকা জুড়ে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। বাকেরগঞ্জ পৌরসভার এই বিশেষ উদ্যোগে কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা প্রদান করছে বরিশাল সিটি কর্পোরেশনের দক্ষ এক্সপার্ট টিকাদানকারী টিম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাকেরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আলাউদ্দিন মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার (শাহীন), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইশা এবং পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর।
উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, সম্প্রতি এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ে জলাতঙ্কের মতো প্রাণঘাতী ব্যাধি ছড়ানোর ঝুঁকি বেড়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, কেবল রাস্তার বেওয়ারিশ কুকুরই নয়, এই কর্মসূচির আওতায় গৃহপালিত ও পোষা কুকুরকেও টিকার আওতায় আনা হচ্ছে। পৌর এলাকার সকল গৃহপালিত কুকুরের মালিকদের নিজ দায়িত্বে এই বিনামূল্যে টিকাদান কেন্দ্র বা টিমের মাধ্যমে পোষা প্রাণীকে টিকা দেওয়ানোর জন্য আহ্বান জানান তিনি।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...