বিজ্ঞাপন
জমকালো আয়োজনে ‘চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব’-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন, মতবিনিময় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। একই সাথে সংগঠনের উপদেষ্টা পরিষদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং সম্প্রতি আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি জনাব কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও ওমরগণি এম.ই.এস কলেজের অধ্যাপক ফরহাদুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা গিয়াস উদ্দিন।
বক্তারা চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের এই আধুনিক ও প্রযুক্তিবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে রক্তদান কার্যক্রম আরও বেগবান এবং সহজতর হবে। মুমূর্ষু রোগীর প্রয়োজনে দ্রুত রক্তদাতার সন্ধান পেতে এই প্ল্যাটফর্মটি চাটগাঁর সামাজিক অঙ্গনে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান (বিজয়ী) অর্জন করেছেন চট্টগ্রামের বাকলিয়ার (রমজান আলীর বাড়ি) শাহাদাত হোছাইন। ২য় স্থান অধিকার করেছেন সাতকানিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড সতিপাড়ার তাসনিম হাসান সামান্তা এবং ৩য় স্থান অর্জন করেছেন কক্সবাজারের চকরিয়ার তারেকুল ইসলাম বাবু। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ।
এ সময় সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক হাসনাত রানা, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ, সহ আইটি সম্পাদক ইমতিয়াজুল চাহিন, সহ অর্থ সম্পাদক আল মারুফ, মোঃ সাকিব, তারেকুল ইসলাম, অনিক দেব নাথ সহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্য, রক্তদাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তরুণ প্রজন্মকে সমাজ বিনির্মাণে এবং নিয়মিত রক্তদানে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...