বিজ্ঞাপন
অনেকে আবার নির্ধারিত রাজনৈতিক দলের গ্রীন সিগন্যালের অপেক্ষায় আছেন। সবমিলিয়ে প্রার্থীদের পান্ডুলিপি নিয়া ভোটারদের মধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজেদের গ্রহনযোগ্যতা বাড়াতে সাধারণ ভোটার সহ নিজ ইউনিয়নের মুরুব্বী ও গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে দেখা সাক্ষাৎ সহ করছেন মতবিনিময় সভা।
অপরদিকে মাঠের তৎপরতার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার প্রচারনা ও দোয়া কামনার ঝড় উঠেছে সমর্থক গ্রুপের বিভিন্ন পেইজ থেকে।
অনেক প্রার্থীরা আবার রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে নিজের ত্যাগ ও সংগ্রামের ভুমিকাকে দলীয় সমর্থন আদায়ের হাতিয়ার হিসাবে লবিং তৎপরতায় ব্যতি ব্যস্ত হয়ে পরেছেন। দলীয় সমর্থন পেতে প্রার্থী হিসেবে নিজের অবস্থান শক্ত করতে উপজেলা, জেলার সিনিয়র নেতাদের আশীর্বাদ পেতে তৎপরতা শুরু করেছেন।
বাকেরগঞ্জের প্রতিটা ইউনিয়নেই এবার প্রবীন ও সাবেক ইউপি চেয়ারম্যানদের পাশাপাশি শিক্ষিত তরুন পদ প্রার্থীদের পদ চারনা বেশ লক্ষ্যনীয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামীন রাজনীতির চিরাচরিত নিয়মানুযায়ী পারিবারিক ও বংশীয় একটা প্রভাব থাকে। সেক্ষেত্রে বংশীয় ভোট ব্যাংক অটুট রাখতে নিজ বংশের মুরুব্বিদের নিয়া জনসংযোগ ও দোয়া প্রার্থনার জোর লবিং তৎপরতা শুরু করেছেন অনেক প্রার্থরা।
অপরদিকে সাংবাদিকদের সাথেও মত বিনিময় সভার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা। ঘটছে নতুন প্রার্থীদের আগমন। এতদিন এলাকায় দেখা না গেলেও এখন নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া এসব চেয়ারম্যান পদ-প্রার্থীদের পদচারণায় মুখর এখন গ্রামের পাড়া মহল্লার চায়ের আড্ডা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...