বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা যাচাই করতে দুর্গাপূজা মণ্ডপের সভাপতি অরুণ কুন্ডুর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে মণ্ডপের ভেতর থেকে কোদাল আনতে গেলে প্রতিমা ভাঙার বিষয়টি তাদের নজরে আসে।
অরুণ কুন্ডু বলেন, মণ্ডপের বাইরে থেকে তালা লাগানোই ছিল। প্রতিমা ভাঙার ধরন দেখে তাদের ধারণা, কেউ বাইরে থেকে লাঠি দিয়ে খোঁচা মেরে প্রতিমার মুখ ভেঙে দিয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাজার দুর্গামণ্ডপে প্রায় ১৫০ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। দীর্ঘদিনের এই পূজামণ্ডপে দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মণ্ডপের সভাপতি অরুণ কুন্ডু।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার।
তিনি বলেন, যারা শান্তিপ্রিয় রাজবাড়ীকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...