Logo Logo

চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন বাবু ও মাসুদ রানা


Splash Image

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটিতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য, সাবেক ছাত্র নেতা ও চাটখিল উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু ও চাটখিল পৌরসভা যুব দলের আহ্বায়ক ও মেয়র প্রার্থী মাসুদ রানাকে সদস্য এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...