Logo Logo

পথচারী সহ স্থানীয় ব্যবসায়ীদের দুর্ভোগ

বাকেরগঞ্জ বন্দরের পৌর পাবলিক টয়লেট এখন গুদাম ঘর


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বাকেরগঞ্জ বন্দরের পুরাতন লঞ্চঘাট এলাকার পৌর পাবলিক টয়লেটটি এখন পিয়াজ, রসুন ও আদা ভর্তি বস্তার গুদাম ঘরে পরিনত হয়েছে। পাবলিক টয়লেট টি বন্ধ থাকার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীগণ।


বিজ্ঞাপন


এটি দীর্ঘ দিন ব্যবহার অনুপোযোগী থাকার কারণে এখন গুদাম ঘরে পরিণত হয়েছে। সরে জমিনে দেখা যায় পাবলিক টয়লেট টির একটি রুমে পিয়াজ, রোশন ও আদা ভর্তি বস্তা রাখা হয়েছে।

বাকেরগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের দাবি অনতি বিলম্বে এটি ব্যবহার উপযোগী করা হোক। তারা বলেন, এই পাবলিক টয়লেটটি বন্ধ থাকার কারণে জনসাধারণ সহ স্হানীয় ব্যাবসায়ীরা খুব কষ্ট পোহাচ্ছে। যা স্যানিটেশন ব্যবস্থায় বড় বিপর্যয়ের আশঙ্কা।

প্রতিদিন বিভিন্ন কাজকর্ম ও কেনাকাটা করতে বাকেরগঞ্জ বন্দরে দূর-দূরান্ত থেকে অনেক লোক আসে। কিন্তু পাবলিক টয়লেট না থাকায় তাদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়। দেখা গেছে, পুরুষ লোকজন স্হানীয় মসজিদের কিংবা থানার টয়েলেট ব্যবহার করলেও মহিলা পথচারীরা পরেন বিড়ম্বনায়।

বাকেরগঞ্জ বন্দরের স্থানীয় সুশীল সমাজসহ ব্যবসায়ীদের দাবি জনদুর্ভোগ লাঘবের নিমিত্তে এই পাবলিক টয়লেটটি দ্রুত ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হোক। তারা বলেন, বাকেরগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক কেন্দ্র এই বন্দর, অথচ এখানে পাবলিক টয়লেট না থাকার কারণে স্যানিটাইজেশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ফলে এর বিরূপ প্রভাব মানব স্বাস্থ্যের উপর মারাত্মক হুমকি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...