বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে বাড়াইল গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া মধুমতী নদীর শাখা খালে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে এই খালে চলে এসেছে। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ আশপাশের থানাগুলোতে বার্তা পাঠিয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...