বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের চর পাথালিয়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর শেখের বাড়ি খুলনা শহরে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত দোলা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নিয়ে বের হচ্ছিলেন আলমগীর শেখ ও তাঁর স্ত্রী। পেট্রোল পাম্প থেকে মহাসড়কে ওঠার পরপরই খুলনাগামী একটি ট্রাক পাম্পে প্রবেশের চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর শেখ নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁর গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...