Logo Logo

ওসি মনজুর কাদের ভূঁইয়ার সাফল্য

সরাইলে ১০ মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১৫৮


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় অপরাধ দমন, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, ডাকাতি-চুরি প্রতিরোধ এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪৩ জন পেশাদার ডাকাত, ১৪৫ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ৩৫৮ জন আসামি, ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে ১০৩ জন। নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫৪ জনকে ‘ডে ভিল’ অভিযানে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, এ সময়ে সরাইলের একাধিক আলোচিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এসব মামলায় প্রধান আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ডাকাতি ও চুরির বিভিন্ন ঘটনায় লুণ্ঠিত টাকা, গবাদিপশু, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২৩ জনকে।

মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানেও সাফল্যের কথা জানিয়েছে পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের পাশাপাশি ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, দেশীয় চোলাই মদ এবং ২০৩ বোতল এস্কফ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ হাজার ৪৩৭ কেজি ভারতীয় জিরাসহ শ্যাম্পু, চকলেট ও কম্বল জব্দ করা হয়।

সরাইল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...