Logo Logo

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার


Splash Image

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের মধুমতি সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা সেমিনারটি সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...