Logo Logo

চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা


Splash Image

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ‘গুজব’ বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি স্পষ্ট করেছে যে গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে না, তবে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বর্তমানে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

পেট্রোবাংলা আরও জানায়, একটি কুচক্রী মহল কিছু সংবাদমাধ্যমের আদলে ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে মূলত সাধারণ জনগণের মনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

এই পরিস্থিতিতে দেশের জনসাধারণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...