Logo Logo

বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে সেমিনার


Splash Image

জনসচেতনতা সৃষ্টি ও জনসেবামূলক কার্যক্রমে বাংলাদেশ বেতারের ভূমিকা তুলে ধরতে গোপালগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘জনসেবামূলক সম্প্রচারে বাংলাদেশ বেতার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ। এতে বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক কে. এম. একরামুল কবীর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মুহাম্মাদ তাজুল ইসলাম, সহকারী পরিচালক হুমায়ুন কবীর, ফয়সাল মাহমুদ ও মইনুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বক্তারা বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সম্প্রচারের মাধ্যমে জনগণের কল্যাণে পরিচালিত কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জনসেবামূলক তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...