Logo Logo

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত


Splash Image

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


রোববার (৮ নভেম্বর) সকালে জেলা সমবায় কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান এবং জেলা সমবায় কর্মকর্তা আকলিমা খাতুন। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌসিক আহমেদ, সমবায় সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রশাসন ও সমবায় বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের বহুমুখী গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় কেবল অর্থনৈতিক লেনদেন বা কার্যক্রমের মাধ্যম নয়; এটি মানুষের যৌথ উদ্যোগ ও পারস্পরিক বন্ধুত্বের এক কার্যকর কাঠামো। দেশের গতিশীল অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার পাশাপাশি সমবায় সদস্যদের আধুনিক প্রযুক্তি ও যথাযথ প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...