বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারটি হোটেলকে জরিমানা করা হয়। এর মধ্যে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ বিভাগের সদসরাসহ প্রেসক্লাব নকলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাবারের মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...