Logo Logo

সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু


Splash Image

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৬৮ জন।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই এবং হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুরর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ১১ মাস। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। অন্য শিশুর বয়স ৪ মাস ১৭ দিন। তার বাড়ি সিলেট সদর এলাকায়। হবিগঞ্জে মারা যাওয়া শিশুটির বয়স ৯ মাস। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১২ জনের। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৪৫২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, বর্তমানে হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩৯ এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...