Logo Logo

ঝিকরগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক


Splash Image

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুছা মাহমুদকে আটক করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুছা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে মামলার প্রকৃত সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছা মাহমুদ সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...