বিজ্ঞাপন
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পরে কতিপয় সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। এ সময় এফএনএফ বাজার সুপারশপে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে দোকানটির আনুমানিক প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ জানা যায়, সুপারশপটির মালিকের সঙ্গে হামলাকারীদের পূর্ববিরোধ চলে আসছিল। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সুপারশপটিতে মব সৃষ্টি করে হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল তারা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার জনসাধারণের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...