বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহসীন রেজা রুপমের সঞ্চালনায় এবং দৈনিক সমাচারের নীলফামারী জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম (আরিফের) আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিদ হক ববি এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল হক আরিফ।
এ ছাড়া জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আব্দুল মোমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির দীর্ঘ পাঁচ দশকের গৌরবময় পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান এবং সমাজের নানা অনিয়ম, অসংগতি ও সাফল্যের চিত্র তুলে ধরার ক্ষেত্রে এর ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক সমাচারের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও উৎসব উদযাপন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...