Logo Logo

কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে কোনো ধরনের অনুমতি ছাড়াই পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে জমি দখল করেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ০৪/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত অবৈধ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন। আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বল। দুপুরে পরিচালিত এ অভিযানে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় দখল রোধে সংশ্লিষ্ট জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বল বলেন, “সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি আদালতের নজরে আসার পর আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় দখল করতে না পারে, সে জন্য লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...