Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, উপ-উপাচার্য আবদুস সোবাহান এবং ট্রেজারার জাহাঙ্গীর হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষ একাডেমিক ভবন-৩-এর সামনে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে বিসিক সড়ক পর্যন্ত যায় এবং পুনরায় একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে ফিরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগ চক্র দেশে যে বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে, তা কাউকে করতে দেওয়া হবে না।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ধরনের নাশকতা ও আগুন সন্ত্রাস মোকাবিলা করার আহ্বান জানান।

​এ সময় উপাচার্য বর্তমান নির্বাচিত সরকারপ্রধান জনাব তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়কে ধারণ করে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...