বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা প্রত্যেকে পাড়ায় পাহারা বসান, যাতে ফ্যাসিবাদের দোসররা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
এ সময় বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পরিতোষ সরকার ও ইবাদত মাতুব্বর, সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্যা, সাহিদুল ইসলাম মুন্সী, তবিবুর রহমান ফাকের, বিএনপি নেতা সোয়েবুর রহমান শালমিন মিয়া, মামুন মিয়া, কাজী মোতাচ্ছের হোসেন, কবির হোসেন ও মাসুদ শেখসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...