Logo Logo

বাজারে সবজির ছড়াছড়ি, দাম তবু আকাশছোঁয়া


Splash Image

শীতের আগমনী বার্তা নিয়ে বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটোসহ শীতের সবজিতে ভরে উঠেছে রাজধানীর বাজার। তবে মৌসুমের সবজি বাজারে এলেও স্বস্তি নেই ক্রেতাদের। বরং সিম, টমেটো, করলা, বেগুন ও কাঁচামরিচের দাম কেজিপ্রতি পৌঁছেছে ১০০ টাকার ঘরে। এক পিস লাউ কিনতেও গুনতে হচ্ছে ৮০ টাকা। শীতের আমেজের মধ্যেই সবজির এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা।


বিজ্ঞাপন


বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে সবজির দাম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় মৌসুমের এই সময়ে বাজারে প্রত্যাশিত পরিমাণ সবজি আসছে না। ফলে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

তবে শুধু আবহাওয়াকেই দায়ী করছেন না ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের পাশাপাশি পাইকারি বাজারে আবারও চালু হয়েছে ‘কয়েলি’ প্রথা। এতে প্রতি পাল্লায় অতিরিক্ত ৫ টাকা করে দিতে হচ্ছে। পাশাপাশি কারওয়ান বাজারে গত তিন দিন ধরে প্রতিটি ভ্যান বা গাড়ি থেকে ৪০ টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে।

এদিকে, ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বড় বাজারগুলোতে প্রতি ডজন ডিমের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত। বর্তমানে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।

তবে মাছের বাজারে এখনো স্বস্তি নেই। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে। গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ৮০০ টাকা। বাজারে ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। বিশেষ করে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।

অন্যদিকে, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা দরে।

সব মিলিয়ে শীতকালীন সবজির মৌসুমেও রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...