বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) দুপুরের পর থেকে অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। সেটি শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রথমে গ্রাহকেরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে বা অন্য লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে কিংবা পরিচিতদের কাছ থেকে খোঁজ নিয়ে অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন।
শুক্রবার ও (২৭ নভেম্বর) অ্যাকাউন্ট বন্ধ থাকায় বিকাশ, নগদ, রকেটসহ বেশ কিছু মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকেরা টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারেননি। অ্যাকাউন্ট বন্ধের কারণ ও কত দিন এ অবস্থা থাকবে, তা জানতে না পেরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রাহকদের অনেকেই লেনদেন করতে পারছেন। তবে এমএফএস প্রতিষ্ঠানগুলোর এজেন্ট একাউন্ট চালু রয়েছে। তারা লেনদেন করতে পারছেন। এজন্টে থেকে বিদ্যুৎবিল সহ অন্যন্য সরকারি সেবার সবধরণের পেমেন্ট করা যাচ্ছে।
বিকাশ, নগদ, রকেট ও উপায় ডিস্টিবিউটর হাউস থেকে জানাগেছে, গোপালগঞ্জ জেলায় মোইল ব্যাংকিংএর ২ লাখের অধিক গ্রাহক রয়েছে। এদের মধ্যে সিংহভাগ গ্রাহকের একাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি আবেদনদনকারী শিক্ষার্থীরা। তারা পার্সোনাল এ্যাকাউন্ট থেকে আবেদনের ফি পেমেন্ট করতে পারছেন না। তবে শহরের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভর্তির আবেদন করে এজেন্ট একাউন্ট থেকে তারা পেমেন্ট দিচ্ছেন বলে জানাগেছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট রোডের হাফিজ টেলিকমের সত্ত্বাধিকারী হাফিজ খানের দোকানে গিয়ে দেখা গেছে তিনি এক বিকাশ গ্রাহকের টাকা পেমেন্ট দিচ্ছেন। কিন্তু আশপাশের বেশ কয়েকটি বিকাশ,নগদ,রকেট ও উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে এজেন্টদের পাওয়া যায়নি।
হাফিজ টেলিকমের সত্ত্বাধিকারী হাফিজ খান বলেন, আমার পয়েন্টে প্রতিদিন ৫শ’ মানুষের সাথে লেনদেন হয়। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৪৫ থেকে ৫০ জনের সাথে। অনেকে বাজার করে পেমেন্ট দেওয়ার জন্য আমার কাছে টাকা তুলতে এসেছে। কিন্তু একা্উন্ট সময়িক বন্ধ থাকায় টাকা তুলতে পারেননি। পরে দোকানে বাজার রেখে ফিরে গেছেন। এছাড়া অনেকে ওষুধ কিনতে এসে মেবাইল ব্যাংকিং থেকে টাকা তুলতে ব্যর্থ হয়েছেন। ফলে অনেকে ওষুধ কিনতে পারেননি। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিচ্ছেন। তবে এজেন্ট এ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল ও সরকারি সব সেবার পেমেন্ট করা যাচ্ছে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনকারী তৃষা বসু বলেন, মেডিকেল ভর্তি পরিক্ষায় অংশ দিনে আবেদন করি। আমার পার্সোনাল মেবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে গিয়ে দেখি এ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে। তাই পেমেন্ট করতে পারিনি। আমারমতো অনেক শিক্ষার্থী মেডিকেল, বিশ্বিবিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরিক্ষার আবেদনের ফি প্রদান নিয়ে বুধবার থেকে ভোগান্তিতে পড়েন। পরে শুক্রবার সন্ধ্যায় শহরের বটতলা রোডের মা টেলিকম থেকে আবেদন করেছি। পেমেন্টও মা টেলিকমের এজেন্ট নম্বর থেকে করেছি। এভাবেই এখন শিক্ষার্থীরা ভর্তির আবেদন করছেন। তাই কম্পিউটারের দোকানগুলোতে ভীড় লেগে রয়েছে।
মা টেলিকমের সত্ত্বাধিকারী সুব্রত সিকদার বলেন, অধিকাংশ পার্সেনাল মোবাইল ব্যাংকিং বন্ধ। আমারও পার্সেনাল একাউন্ট বন্ধ। সেখানে ৯ হাজার টাকা আটকে আছে। শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করলেও পেমেন্ট দিতে পারছেন না। তাই আমাদের এখানে মেডিকেল, বিশ্ববিদ্যালয়, নার্সিং ও বুয়েট ভর্তি পরিক্ষায় আবেদনের চাপ বেড়েছে। আমদের এজেন্ট একাউন্টের ব্যালান্স শেষ হলে, আমরা আর এ সেবা দিতে পারব না।
গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড়ের বাসিন্দা আরাফাত হোসেন বলেন, শুক্রবার সকালে আমার নিবন্ধিত মুঠোফোন নম্বরে ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’এ ধরনের বার্তা পাওয়ার পর আমার উদ্বেগ বেড়েছে। কী কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, কিংবা কত দিন অ্যাকাউন্ট বন্ধ থাকবে, এসব বিষয়ে বার্তায় স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তাই এ এ্যাকাউন্ট নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছি। একাউন্টে ১ লাখ টাকা আটকা পড়েছে।
শহরের গো-হাটা এলাকার এজেন্ট মাসুম টেলিকমের সত্ত্বাধিকারী মাসুম চৌধূরী বলেন, আমি বিকাশ, নগদ, রকেট থেকে ডিস্ট্রিবিউটরের সার্ভিস পাচ্ছি না। আমরা যে ব্যালেন্স ছিল, তা শেষ হয়ে গেছে। এ কারণে লেনদেন করতে পারছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১শ’ গ্রাহক ফেরৎ গেছেন। ব্যবসাও বন্ধ হয়ে গেছে। আজ আয় করতে পারিনি। তাই দ্রুত সার্ভিস চালুর দাবি জনাচ্ছি।
শহরের পাঁচুড়িয়া এলাকার বাসিন্দা দিন মজুর আল আমিন সিকদার বলেন, মেয়ে হাসপাতালে ভর্তি। ওষুধ কিনতে গিয়ে দেখি বিকাশ বন্ধ। তাই পেমেন্ট দিতে পারিনি। পরে ধার দেনা করে টাকা দিয়েছি।
শহরের বড় বাজারের মুদি ব্যবসায়ী কদর আলী বলেন, অনেকেই বাজার করে, পেমেন্ট দিতে না পেরে ফিরে গেছে। তাদের মেবাইল একাউন্টে টাকা আটকে গেছে বলে জানিয়েছেন।
শহরের বড় বাজারে বাজার করতে আসা রহিমা বেগম, হালিমা রহমান, নাজনীন আক্তার বলেন, সামনে ২দিনের লক ডাউন রয়েছে। তাই শুক্রবার বাজারে এসেছিলাম বাজার করতে। কিন্তু মেবাইলে আটকা পড়া টাকা তুলতে পারিনি। পরে ধার দেনা করে বাজার করেছি।
গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী রোডের নগদ ডিষ্টিবিউটর হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে স্থানীয় প্রশাসন কয়েকটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট ও পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় আর্থিক লেনদেন সীমিত রাখার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি।
এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক জিএস সরফরাজের মেবাইলে ফোন দিলে ,তিনি ফোন ধরেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
পুড়িয়ে দেওয়া থানা চালু সহ ৮ দফা দাবিতে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় মশাল মিছিল হয়েছে। শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। টুঙ্গিপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন। পরে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। গোপালগঞ্জ শহরে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ৪টি মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শহরের হাসপাতাল এলাক থেকে একটি মিছিল বের হয়ে লঞ্চঘাট এলাকায় এসে শেষ হয় । শহরতলীর বোড়াশি থেকে বের হওয়া মিছিলটি শহরের চৌরঙ্গীতে, ব্যাংকপাড়া থেকে বের হওয়া মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় ও পাওয়ার হাউস রোড থেকে বের হওয়া মিছিলটি পাবলিক হল মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ দু্ই মামলায় ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা পুলিশের মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। এদিকে, নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা বিজিবির মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে পুলিশের মামলাটি করেন। পরদিন, ২৩ নভেম্বর, বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে অপর মামলাটি করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি করা হয়।
মামলার ক্ষয়ক্ষতির বিবরণী অনুযায়ী, থানার অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস শেল লুট করা হয়।
লুটের তালিকায় আরও রয়েছে আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি। এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
বিজিবির মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নিলফা খালেক বাজার এলাকায় সহিংসতা শুরু হয়। সেখানে বেআইনিভাবে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়া হয়। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা করে সাধারণ ও গুরুতর জখম করা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে এ মামলায়। মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।
ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সকল শ্রেণির গ্রাহকগণের কাছে অনুরোধ ‘রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।’
ওই পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। অনুরোধক্রমে, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ।
এ ব্যাপারে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত ১৯ নভেম্বর ১শ’ থেকে ১শ’৫০ জন মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙে ফেলে এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেয়। হামলার আশংকায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায় তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে তো আর কাজ করা সম্ভব হবে না। কারণ স্টাফরা বাইরে কাজ করে। তারা কাজ না করলে তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে একটি অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।’ তবে গোপালগঞ্জের সচেতন মহল মনে করেন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে এ সেক্টরে কোন ধরণের হামলা করা উচিৎ নয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতা নিক্ষেপ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ কর্মসূচি করেন শিক্ষার্থীরা।
সম্প্রতি এক বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে বলেন, “অল্প শিক্ষিত ও আধা শিক্ষিত গরিব মানুষ, চাষাভুষার পরিবারের ছেলে-পেলে গোপালগঞ্জ কি একটা সরকারি নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে হেনেপরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগরে পোলা-পান চাকরি-বাকরি পাইতেছে না, বেকার ঘুরতাছে। আর এইখানে গোপালগঞ্জের পোলা-পান বিশ্ববিদ্যালয় পড়ে হাসিনা আর শেখ মুজিবের মূর্তি লাগায়া টাগায় বিশাল কিছু মনে করতাছে। পতাকা উড়াইয়া ফেলতেছে। যেনো আওয়ামী লীগ ফিরতাছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...