বিজ্ঞাপন
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ব্যাংকার, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অর্কিড ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক বার্নাড বাড়োড়ি, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল হোসেন, অধ্যাপক ড. সানাউল্লাহ, অধ্যাপক ইউসুপ চৌধুরী, অধ্যক্ষ কায়সারুল হক, অধ্যাপক মোহাম্মদ ফখরুদ্দীন, অঞ্জন চৌধুরী, আলী হাসান, সুলতান আলাউদ্দীন, মঈনুদ্দিন মুজিব, রুকন উদ্দীনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, শৃঙ্খলাপূর্ণ খেলাধুলা ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ মেডেল ও পুরস্কার বিতরণ করেন। এ সময় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা অর্কিড ইংলিশ স্কুলের এমন সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্কুলের সভাপতি, চেয়ারম্যান ও ডিরেক্টর এস এম কাউসার এবং পরিচালক এন এম আবসার শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়নে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সফল আয়োজন বাস্তবায়নে অভিভাবকদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেজাউল করিমের সঞ্চালনায় এবং জাহিদুল ইসলাম জুয়েল, শহিদুল ইসলাম, রাসেল সাদমান ও শামিল হাসানের তত্ত্বাবধানে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুশৃঙ্খল ও সফল এই আয়োজন অর্কিড ইংলিশ স্কুলের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...