বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। “যার যার বক্তব্য সে সে দেবে। রাজনৈতিক বক্তব্য একেকজন একেকভাবে দেবে,”— উল্লেখ করে তিনি জানান, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।
নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে ১ লাখ সেনাবাহিনী সদস্য, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলোতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যসংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়েও গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা সংযোজন করা হয়েছে, যাতে অপরাধ করে কেউ পার পেতে না পারে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। তিনি উল্লেখ করেন, সুরক্ষা অ্যাপের সহায়তায় এর আগে পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং একইভাবে নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...