বিজ্ঞাপন
শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনতার রায়কে সম্মান করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "আগামী ১২ তারিখ পর্যন্ত আপনাদের রায়কে আপনারা মর্যাদা দিন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। তবে মনে রাখবেন, এ দেশে আর কোনো 'চোরাই পথে' নির্বাচন হবে না এবং হতেও দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, দেশবিরোধী সমস্ত চোরাই পথ বন্ধ করে জাতিকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যারা পেছন থেকে কামড়া-কামড়ি করে বাধা দিতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না।
দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির অভিযোগ করেন, "যারা এ দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধারকৃত প্রতিটি পয়সা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে এবং সেই অর্থ দিয়ে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি প্রান্তের উন্নয়ন সাধন করা হবে।"
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...