Logo Logo

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা, ৬২ আসনে ১৮৩ প্লাটুন মোতায়েন


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি জেলার ১০৮টি উপজেলা নিয়ে গঠিত ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিজিবি সদস্যরা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত রেখেই সারাদেশে মোট ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী কাজে নিয়োজিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এবার অত্যাধুনিক ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনা করবে বিজিবি।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বিজিবি কর্তৃপক্ষের লক্ষ্য হলো কোনো ধরনের সহিংসতা বা নাশকতা ছাড়াই জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...