বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র একটি টহল দল ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে কায়বা গ্রামের দাদখালী নামক স্থানে ওত পেতে থাকে। এ সময় ভারত থেকে ইছামতি নদী পার হয়ে এক ব্যক্তিকে ব্যাগ হাতে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতের ব্যাগটি ফেলে দ্রুত ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওই ব্যাগ তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ পাওয়া যায়। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য এক লাখ ২২ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়েরের মাধ্যমে সেগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় চোরাচালান এবং অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...