বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জসীম উদ্দিন এই নির্বাচনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে তিনি অনিয়মের নানা অভিযোগ তুলে মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে জসীম উদ্দিন বলেন, দেবিদ্বারের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের শুরু থেকেই প্রশাসনের পক্ষ থেকে আমরা কাঙ্ক্ষিত কোনো সহযোগিতা পাইনি।
তিনি আরও অভিযোগ করেন যে, ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা ও অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। অনেক ক্ষেত্রে প্রশাসনকে অবহিত করার পরও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে তিনি দাবি করেন।
জসীম উদ্দিনের এই নির্বাচন বর্জনের ঘোষণায় দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন কমিশন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...