বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগেই উত্তর নাকশী গ্রামের আব্দুল মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে ব্যতিক্রমী এই বাজিটি হয়।
বাজির শর্ত ছিল, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন ১টি মহিষ। ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পরে পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে মহিষটি বুঝে নেন উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান।
মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো করে গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশীজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই ভিড় করে দেখতে থাকেন এই ব্যতিক্রমী ঘটনার দৃশ্য।
স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ও তার বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে।
উল্লেখ্য- শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনে বেসরকারী ফলাফলে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বিজয়ী হয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...