Logo Logo

"এটাই রাজনৈতিক সৌজন্যতা" বাকেরগঞ্জে ভোটে হেরে যাওয়া জামায়াতে ইসলামীর প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য


Splash Image

বাকেরগঞ্জ রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নব নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান।


বিজ্ঞাপন


১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে ভোটে হেরে যাওয়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের সাথে দেখা করতে ফুল নিয়ে হাজির হলেন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে।

শুক্রবার জুমার নামায শেষে দলীয় নেতা কর্মীদের নিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান। এসময় উভয় নেতা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ভোটের অধিকারের দাবিতে ১৭ বছর আমরা একে অপরের সহযোগিতায় রাজপথে একসাথে আন্দোলন করেছি। আগামীতে আমরা একসাথেই বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করব।

তিনি বলেন, সবার সহোযোগিতায় আমরা সন্ত্রাস,মাদকমুক্ত, বাকেরগঞ্জ উপজেলা সাজাবো

উল্লেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ ৬ আসনে জামায়াতে ইসলামীর দারিপাল্লা প্রতীকের প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খানের কাছে ২৬৫৫৪ ভোটে হেরে যান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার,পৌর জামায়াতের আমীর মাওঃ আবুল হোসেন,উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ( ভিপি দুলাল), উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান( বিপু), সদস্য সচিব সাইদুর রহমান ( রুবেল), পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান ( রোমান),উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...