বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত বিরোধী দলের সংসদীয় দলের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
নতুন এই বিরোধীদলীয় কাঠামোতে উপনেতার দায়িত্ব পাচ্ছেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ছাড়া বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
সংসদীয় দলের সভা সূত্রে জানা গেছে, ১১-দলীয় জোটের পক্ষ থেকে শীঘ্রই একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে জোটের একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, বিরোধী দলের এই বিন্যাস সংসদের কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে তারা আশাবাদী।
দীর্ঘ সময় পর সংসদে বিরোধী দলের এই নতুন নেতৃত্ব এবং ১১-দলীয় জোটের সমন্বয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব নাহিদ ইসলামের চিফ হুইপ মনোনীত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...