বিজ্ঞাপন
সকাল ১০টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং সাধারণ মুসুল্লিগণসহ আনুমানিক ১৮০ থেকে ২০০ জন অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক এবং ফিল্ড অফিসার চপল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম মুফতি ওয়ালিউল্লাহসহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
র্যালি চলাকালীন অংশগ্রহণকারীরা "আহলান-সাহলান মাহে রমাদান" এবং "রমাদানের পবিত্রতা রক্ষা করতে হবে" স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। একইসঙ্গে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে" মর্মে স্লোগান দিয়ে সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা, মানুষের মধ্যে নৈতিকতা ও সহমর্মিতা জাগ্রত করা এবং রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালি শেষে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...