ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তার নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো।
প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বিকেলে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম 'ক্যাবিনেট বৈঠক' অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের গতিশীলতা নিশ্চিত করতে সরকারের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গেও একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন তিনি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পরপরই নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এর মাধ্যমে প্রায় দুই যুগ পর দেশের শাসনভার গ্রহণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলো আরও তিনটি আসনে বিজয়ী হয়েছে। ঐতিহাসিক এই জয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...