Logo Logo

গোপালগঞ্জে নিরাপদ ইফতার সামগ্রী নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে নিরাপদ ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয় ও পরিবেশন শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর ৩১ জন কর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মতভাবে তৈরি এবং তা সঠিক নিয়মে সংরক্ষণ ও পরিবেশনের ওপর বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন। বক্তারা রমজানে জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন। তারা মানসম্মত খাদ্য বিপণন ও বিএসটিআই অনুমোদিত প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন জানান, প্রশিক্ষণপ্রাপ্তরা এখন থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার প্রস্তুত করবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ইফতার সামগ্রী সংরক্ষণ ও বিপণন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জনস্বার্থে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...