বিজ্ঞাপন
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় ‘ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নড়াইল পৌরসভাকে একটি মডেল ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচির অংশ হিসেবেই আজ জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে নড়াইল পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবক টিম কাজ শুরু করেছে। এমনকি যশোর-নড়াইল মহাসড়কেও এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। শহর ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোকে জীবাণুমুক্ত রাখতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
নড়াইল জেলা হাসপাতালের গুরুত্ব তুলে ধরে সাংসদ বলেন, নড়াইল ছোট জেলা হলেও এখানে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। তবে জনবল সংকট ও কিছু রাষ্ট্রীয় জটিলতার কারণে এটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। এই সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
উদ্বোধন শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুজল বকসী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু এবং নড়াইল সদর জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...