Logo Logo

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি


Splash Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া এই সাবেক ক্রিকেটার চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে আর দায়িত্ব পালন না করার কথা জানান।


বিজ্ঞাপন


চুক্তি অনুযায়ী প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারির ২৮ তারিখ। বিসিবি তাকে আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে আগ্রহী হলেও পারিবারিক কারণ দেখিয়ে লিপু নতুন করে লম্বা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেননি। ফলে চলতি মাসেই প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে।

এরই মধ্যে নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন–এর নাম আলোচনায় আসে। তবে রোববার বিসিবির বোর্ড সভা শেষে তাৎক্ষণিক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। আপাতত আরও এক মাস দায়িত্ব চালিয়ে যেতে লিপুকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত একাধিক পরিচালক জানান, প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচকের পদে নতুন নিয়োগের প্রক্রিয়া তদারকির দায়িত্ব চার পরিচালকের ওপর ন্যস্ত করা হয়েছে। প্রয়োজন হলে নির্বাচক নিয়োগে বিজ্ঞাপনও দিতে পারে বিসিবি।

বিসিবির এই পদক্ষেপকে নির্বাচক প্যানেলে কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন নিয়োগের মাধ্যমে দল নির্বাচনে আরও গতি ও ভারসাম্য আসবে বলেও আশা করছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...