বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত এই দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে বলে সংগঠনটি নিশ্চিত করেছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সোনার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৮২ টাকায় স্থির রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গোল্ডপ্রাইস.ওআরজি-র তথ্যমতে, বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ১৫৪ ডলারে উঠেছে। এর আগে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে বিশ্ববাজারের অস্থিরতার কারণে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। গত ২৯ জানুয়ারি এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...